Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

‘তদন্ত প্রতিবেদনের পর আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা’

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী। নামাজ শেষে এ কথা বলেন তিনি।

নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‌‘আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। এক মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।’

তিনি বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে। আজকের দিনে রোগীদের স্বার্থে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম, তাহলে হাজারও শিশু মারা যেতো। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এরইমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। হাম আক্রমণ রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে আশা করি, ঈদের পরে হাম আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কমে আসবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button