Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাধা

বাংলা টিভি ডেস্ক: সীমান্ত আইন না মেনে, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর সীমান্ত দিয়ে নাগরিকদের কথিত বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ মে) রাত থেকে টহল জোরদার রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ মে) এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি বলেন, বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। রাতে টহলকালে আমাদের সতর্ক অবস্থান জানান দেওয়ার ফলে তারা আর চেষ্টা করেনি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে সীমান্তের যে কোন পাশ দিয়ে এই পুশইন চেষ্টা করতে পারে বিএসএফ। তবে এ ব্যাপারে সতর্ক রয়েছে বিজিবি। পাশাপাশি, তারা এটা হতে দেবেন না বলেও জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।

এছাড়া কলকাতার এক সাংবাদিক জানান, উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বর্তমানে ১১০ জনকে একটি শেল্টার হোমে রাখা হয়েছে। বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত নতুন করে আরও ৭০ জন সেখানে যোগ হয়েছে। বর্তমানে ১৮০ জন বিএসএফের হেফাজতে রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button