Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedআন্তর্জাতিকএশিয়াবাংলাদেশ

৪০ দেশের নাগরিকরা পাচ্ছেন শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা

বাংলা টিভি ডেস্ক: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে অন-অ্যারাইভাল ট্যুরিস্ট ভিসা চালু করেছে শ্রীলঙ্কা। ২৫ মে থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় পর্যটকরা নির্দিষ্ট শর্তে বিনা খরচে ভিসা নিয়ে শ্রীলঙ্কায় ভ্রমণের সুযোগ পাবেন।

সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) পদ্ধতির মাধ্যমে এই সুবিধা দেয়া হবে। সোমবার (২৫ মে) থেকে কার্যকর হওয়া এই তালিকায় ভারত, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাম রয়েছে।

শ্রীলঙ্কার সরকারি ইটিএ ওয়েবসাইট অনুযায়ী, কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস বা সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা এই সুবিধার আওতায় পড়বেন। তবে শ্রীলঙ্কায় পৌঁছানোর আগে এসব দেশের নাগরিকদের ইটিএ অনুমোদন নিতে হবে।

এছাড়া মালদ্বীপ, সিসিলিস ও সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এসব দেশের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় পারস্পরিক চুক্তি রয়েছে। অবশ্য ২৫ মে থেকে ইটিএ সম্পূর্ণ বিনামূল্যে হলেও এর আগে যদি কেউ ফি দিয়ে আবেদন করে থাকেন, সেই অর্থ ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৪০ দেশের নাগরিকদের জন্য এই বিনামূল্যের ভিসার মেয়াদ হবে ৩০ দিন। নতুন ব্যবস্থার আওতায়, শ্রীলঙ্কায় প্রথম প্রবেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পর্যটকরা দুইবার প্রবেশের সুযোগ পাবেন। তবে কেউ যদি ৩০ দিনের বেশি থাকতে চান, তাহলে তাকে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। সেক্ষেত্রে নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে।

বিশেষভাবে মালদ্বীপের নাগরিকরা পারস্পরিক চুক্তির আওতায় ইটিএ ব্যবস্থার মাধ্যমে ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা পাবেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার সরকারি ওয়েবসাইট।

যেসব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন

অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button