Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রথম বিদেশ সফরে চীনে যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প

বাংলা টিভি ডেস্ক: ভারতের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সরকারি বিদেশ সফরে চীন যেতে পারেন। সম্ভাব্য এই সফরের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বহুল আলোচিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প।

The Times of India-এর প্রতিবেদনে বলা হয়, ভারত ও ভুটানের আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার প্রথম বিদেশ সফরের জন্য চীনকে অগ্রাধিকার দিতে পারে। বিশেষ করে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বেইজিংয়ের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর চীন সফর হবে, তবে সফরের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং চীন বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় সহযোগিতা অব্যাহত রাখবে।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা-পরবর্তী সময়ে বাংলাদেশের এই কূটনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কারণ ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোরের কাছাকাছি অবস্থিত তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই দিল্লির উদ্বেগ রয়েছে।

এদিকে দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়েও নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ভারত ও চীনের প্রতিযোগিতামূলক স্বার্থের মধ্যে বাংলাদেশ কীভাবে ভারসাম্য বজায় রাখে, সেটিই এখন কূটনৈতিক মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button