Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

পদ্মায় ট্রলারডুবির ঘটনায় ২৩ গরুসহ নিখোঁজ ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী-তে গরুবাহী একটি ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরু ও এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে পদ্মা সেতু-র ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন গরু ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের পশুর হাটে যাচ্ছিলেন। পথে দুপুর আড়াইটার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

লৌহজং ফায়ার সার্ভিস-এর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ১৪ জন ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং ৫টি গরু উদ্ধার করা যায়। তবে আইয়ুব আলী ও ২৩টি গরু এখনও নিখোঁজ রয়েছে।

এদিকে মাওয়া নৌপুলিশ ফাঁড়ি জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটিরও এখন পর্যন্ত সন্ধান মেলেনি। নিখোঁজ গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button