Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

গাজীপুরের সব কারখানা দ্বিতীয় ধাপে ছুটি, সড়কে ঘরমুখী মানুষের চাপ

গাজীপুর প্রতিনিধি: ঈদকে ঘিরে গাজীপুরের শিল্পাঞ্চলে দ্বিতীয় ধাপে সব কারখানায় ছুটি ঘোষণা হওয়ায় হাজারো শ্রমিক ঘরমুখী যাত্রা শুরু করেছেন। এতে ঢাকার প্রবেশ ও বের হওয়ার প্রধান দুই সড়ক—ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র চাপ তৈরি হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ী, চৌরাস্তা, টঙ্গী, কালিয়াকৈর ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে প্রায় সব কারখানা বন্ধ হয়ে যাওয়ায় লাখো শ্রমিক একসঙ্গে বাড়ির পথে রওনা হয়েছেন। ফলে সকাল থেকেই বাসস্ট্যান্ড, সড়ক ও বাইপাসগুলোতে ভিড় বাড়তে থাকে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুরের পর যাত্রী ও যানবাহনের চাপ আরও বেড়ে গিয়ে দুই মহাসড়কেই যানজট পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর আগে সোমবার কিছু কারখানা আংশিক ছুটি দেওয়ায় রাত থেকেই সড়কে ব্যাপক চাপ ছিল।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-এর চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-এর ভোগড়া বাইপাস, টঙ্গী বোর্ডবাজার ও গাজীপুর চৌরাস্তা এলাকায়ও একই চিত্র দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, সড়কে চাপ ও আবহাওয়ার অজুহাতে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। ফলে অনেক যাত্রী বাধ্য হয়ে বাস না পেয়ে ট্রাক বা পিকআপে করে গন্তব্যে যাচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প না থাকায় তারা তা গ্রহণ করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button