Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর বাউফলে টিসিবির চাল ও স্মার্ট ফ্যামিলি কার্ড নিজের বাড়িতে রাখার অভিযোগে জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন নেতাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাকিল শিকদার কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক। স্থানীয়দের দাবি, তার বাড়িতে চালের বস্তা তোলা হচ্ছিল দেখে সন্দেহ হলে তারা গিয়ে প্রায় ২৪০ কেজি টিসিবির চাল এবং ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করেন। পরে বিষয়টি গ্রাম পুলিশকে জানানো হলে উদ্ধার হওয়া চাল ও কার্ড তাদের জিম্মায় দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, সাধারণত দিনের বেলায় টিসিবির পণ্য বিতরণ করা হলেও রাতে কেন এসব চাল একত্রে এনে ব্যক্তিগত বাড়িতে রাখা হচ্ছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাকিল শিকদার। তার দাবি, পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তার ছোট ভাই দীর্ঘদিন ধরে টিসিবি সুবিধাভোগীদের পণ্য সংগ্রহে সহায়তা করেন এবং এর বিনিময়ে সামান্য পারিশ্রমিক পান। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে চালগুলো বাসায় রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এছাড়া তিনি অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে হয়রানির উদ্দেশ্যে এ ঘটনায় জড়ানো হয়েছে।

এ বিষয়ে সালেহ আহমেদ বলেন, প্রশাসনের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button