Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশগ্রাম বাংলাদেশবাংলা

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।

সোমবার (২৫ মে) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বনানী বাস কাউন্টারের বিপরীত পাশ থেকে প্রায় ৫০ গজ সামনে একটি অজ্ঞাতনামা দ্রুতগতির গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।

নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আনিসুর রহমান (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে আয়েশা।

গুরুতর আহত হয়েছেন আনিসুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, “অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button