Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

চুয়াডাঙ্গায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে এক বৃদ্ধাকে (মনিরা খাতুন) সহযোগিতার কথা বলে ব্যাগ হাতে নিয়ে পরবর্তীতে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

​আজ (২৫ মে) দুপুরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
​ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধা মনিরা খাতুন (৭১) গত ২০ মে দুপুর দেড়টার দিকে তার মেয়ের বাড়ি থেকে ব্যাগ হাতে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অভিযুক্ত যুবক তরিকুল ইসলাম তাকে সাহায্য করার কথা বলে ব্যাগটি নিজের হাতে নেয়। এরপর সে বৃদ্ধাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
​ঘটনার পর স্থানীয় বিষ্ণুপুর ক্যাম্প ইনচার্জ এসআই অমিত কুমার মন্ডল খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করেন।

​দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীন জানান, ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button