Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

থানায় সারিবদ্ধ মরদেহ, ১৩ জনের বাড়িই নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোর আনুমানিক ৫টার দিকে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ট্রাকের ওপর থাকা যাত্রীরা সবাই উত্তরবঙ্গগামী ছিলেন। আহত ছয়জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তারা নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাবোলা গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button