Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ৬

বাংলা টিভি ডেস্ক: ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৪ মে) ভোর আনুমানিক ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ট্রাকে চড়ে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, ভোরে রডবোঝাই যাত্রীবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। ভোর ৪টা ৫ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর টাঙ্গাইল ও এলেঙ্গা ফায়ার স্টেশনের দল উদ্ধারকাজ শুরু করে।

উদ্ধারকাজে ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ছয়জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button