Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশ ট্রাম্পের

বাংলা টিভি ডেস্ক: ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে’ এগিয়ে চলছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তার প্রতিনিধিদের এই চুক্তির বিষয়ে কোনো তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সময় এখন তাদের ‘পক্ষে’ রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘একটি চূড়ান্ত সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌঅবরোধ ‘‘পূর্ণ শক্তিতে’’ বহাল থাকবে।’ তিনি লেখেন, ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনো ভুল করা যাবে না!’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বক্তব্যের সুর মিলিয়ে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন যে কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র বা বোমা ‘তৈরি কিংবা সংগ্রহ’ করতে দেয়া হবে না।

তবে ট্রাম্প এও উল্লেখ করেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি ‘পেশাদার ও ফলপ্রসূ’ হয়ে উঠছে। এই আলোচনা প্রক্রিয়ায় সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button