Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা: বগুড়ায় পুলিশ কর্মকর্তা মৃত্যু

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়ায় পরকীয়ার ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-তে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের জানেসাবা হাউজিং এলাকায় স্ত্রীর বড় ভাইয়ের বাসায় যান রবিউল ইসলাম। সে সময় বাসায় তাঁর সমন্ধি উপস্থিত ছিলেন না। অভিযোগ রয়েছে, সমন্ধির স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ইসলাম পাশের একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সমন্ধির স্ত্রী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বটি দিয়ে ওড়না কেটে তাঁকে উদ্ধার করেন এবং বিষয়টি রবিউলের স্ত্রীকে জানান।

পরে গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ২০ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, রবিউল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় আনা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button