জাতীয়
ঈদুল আজহায় বন্ধ থাকবে ভারতীয় ভিসা কেন্দ্র

বাংলা টিভি ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক) আগামী বুধবার (২৭ মে) থেকে বন্ধ থাকবে। পরে আগামী ৩১ মে (রবিবার) ভিসা কার্যক্রম চালু হবে।
রবিবার (২৪ মে) আইভেকের ওয়েবসাইটে এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
নোটিশে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে ঘোষিত সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ মে এবং ২৮ মে বন্ধ থাকবে। তবে ২৭ মে সব আইভেক-এ শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।
সব আইভেক-এ নিয়মিত ভিসা কার্যক্রম ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।



