Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাংলা টিভি ডেস্ক: শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার (২৩ মে) রাতে পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এই গণপিটুনির ঘটনা ঘটে। এনামুল শহরের সজবরখিলা মহল্লার মোবারক হোসেনের ছেলে। এর আগে শনিবার দুপুরে এনামুলের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এনামুল কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে তাঁর মুখ চেপে ধর্ষণ করেন। পরে গৃহবধূ তাঁর স্বামী ও পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। সন্ধ্যার দিকে গৃহবধূর পরিবার ও স্থানীয় লোকজন এনামুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পরে এনামুলের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। একপর্যায়ে সদর থানার সামনে গিয়েও বিক্ষোভ করে তারা।

ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘এনামুল আমার স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়েছে। শনিবার দুপুরে কৌশলে ঘরে প্রবেশ করে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ‘ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি দেওয়ার কথা জানতে পেরে ঘটনাস্থলে আমাদের টিম যায়। যাঁকে গণপিটুনি দেওয়া হচ্ছিল, তাঁকে আমাদের হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button