Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রোববার (২৪ মে) ভোরে দেশটির আলবরজ প্রদেশ-এ ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

বার্তা সংস্থা মেহরের বরাতে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোজতবা কিয়ান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, তিনি প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন উৎপাদন কেন্দ্রের অবস্থান ও সংবেদনশীল তথ্য একটি নেটওয়ার্কে পাঠাতেন, যা পরে শত্রুপক্ষের হাতে পৌঁছে যায় বলে দাবি করা হয়। তদন্তে আরও বলা হয়, তার পাঠানো তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে হামলা চালানো হয়।

পরবর্তীতে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয় এবং আদালতে তার বিচার অনুষ্ঠিত হয়। আদালত তাকে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের রায় দেয়।

রায়ের বিরুদ্ধে আপিল করা হলে তা দেশটির সুপ্রিম কোর্টে খারিজ হয়। এরপর বিচার প্রক্রিয়া শেষে রোববার ভোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button