Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

খুলনায় RAB এর গাড়ি ভাঙচুর করে দুই আসামি ছিনিয়ে নিল বিক্ষুব্ধ জনতা

বাংলা টিভি ডেস্ক: খুলনার দাকোপ উপজেলা এলাকায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই এজাহারভুক্ত আসামিকে জনতা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার চালনা আছাবুয়া বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৬-এর একটি দল খোনা গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েক হাজার মানুষ তাদের আটকিয়ে দেয় এবং পরে আসামিদের জোর করে ছিনিয়ে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় একটি মাছের ঘেরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ২২ মে রাতে ওই ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হন, যা পরে মামলায় রূপ নেয়।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে র‍্যাব মুকুন্দ মণ্ডল ও রসুল গাজী-কে আটক করে। পরে তাদের নিয়ে যাওয়ার সময় জনতা র‍্যাবের গাড়ি ঘেরাও করে ভাঙচুর চালায় এবং দুই আসামিকে ছিনিয়ে নেয়।

পরবর্তীতে র‍্যাব-৬-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় ছিনিয়ে নেওয়া দুই আসামিকে পরে ফেরত দেওয়া হয় এবং তাদের থানায় হস্তান্তর করা হয়।

দাকোপ থানার ওসি খায়রুল বাসার জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button