Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

মাদকসহ দুই পুলিশ সদস্য আটক

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাট জেলা পুলিশের সদস্য সাইদুর রহমান (৩২) ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান গত প্রায় দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি বগুড়ায় ভাড়া বাসা নিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button