Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়া

পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিলো শুভেন্দুর সরকার

বাংলা টিভি ডেস্ক: পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের ছুটি কমিয়ে দু-দিন থেকে একদিন করা হয়েছে। নতুন এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। সূত্র: আনন্দবাজার।

প্রশাসনিক সূত্রে জানানো হয়, ঈদের আসল তারিখ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন নির্ধারিত হয়। তাই ক্যালেন্ডারের আগের দিনক্ষণ বদলে নতুন করে বৃহস্পতিবার (২৮ মে) দিনটিকে ছুটির জন্য বেছে নেওয়া হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কোরবানির ঈদে দু-দিন ছুটি দেওয়া হতো বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের পক্ষে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটিসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) কোরবানির ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) বকরি ইদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। কোরবানির ইদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button