Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট হাতে পেলেই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। আশা করা হচ্ছে, আগামীকালই মামলার চার্জশিট দাখিল করা হতে পারে।

এর আগে গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। পরে শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেন।

তদন্ত সূত্রে জানা যায়, দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে বাসার ভেতরে নেওয়া হয়। পরে তাকে হত্যা করা হয় এবং মরদেহ গোপনের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় অভিযুক্তের স্ত্রীও বাসায় উপস্থিত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button