Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

‘সাকিব এমন এক আগুন, দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক: লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরকে সামনে রেখে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান-কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস।

ফ্র্যাঞ্চাইজিটি ২০২৬ এলপিএলের আগে অভিজ্ঞ এই তারকাকে দলে অন্তর্ভুক্ত করে শক্তি বাড়িয়েছে বলে জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাদের ভাষায়, সাকিব শুধু ব্যাটে রানই নয়, বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম—যা তাকে টি-টোয়েন্টির অন্যতম পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সাকিব এর আগে ২০২৩ সালে এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন, যেখানে ব্যাটে-বলে কার্যকর পারফরম্যান্স দেখান তিনি। এরপর তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন, যার মধ্যে পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবীয় প্রিমিয়ার লিগ উল্লেখযোগ্য।

এলপিএলের এবারের আসর ১৭ জুলাই থেকে শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে নির্ধারিত সূচি অনুযায়ী। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জাফনা কিংস, কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, ডাম্বুলা সিক্সার্স ও গল গ্যালান্টস।

সংশ্লিষ্ট খবর

Back to top button