Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দেড় ঘণ্টা

বাংলা টিভি ডেস্ক: ঠাকুরগাঁও জেলার মুন্সীরহাট এলাকায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। ব্যস্ত সড়কের ওপর একটি ভেড়া গাড়িচাপায় মারা গেলে তার সঙ্গীরা প্রায় দেড় ঘণ্টা ধরে সড়কের ডিভাইডারের পাশে দাঁড়িয়ে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, খামারি মো. ফরিদের ভেড়ার পাল প্রতিদিনের মতো মাঠে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় একটি ভেড়া মারা যায়। সাধারণত এমন ঘটনায় প্রাণীরা ছুটে পালালেও এবার ভিন্ন দৃশ্য দেখা যায়—বাকি ভেড়াগুলো মৃত সঙ্গীর পাশে দাঁড়িয়ে থাকে এবং অনেকক্ষণ সেখান থেকে সরে যায়নি।

ঘটনাস্থলে থাকা দোকানি মো. মোস্তাক আলী জানান, দুর্ঘটনার পর ভেড়াগুলো পালিয়ে না গিয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে ছিল। তারা মৃত ভেড়ার দিকেই তাকিয়ে ছিল দীর্ঘ সময়।

পথচারী সুজন মিয়া বলেন, কয়েকবার চেষ্টা করেও ভেড়াগুলোকে সরানো যায়নি। প্রায় দেড় ঘণ্টা তারা একই জায়গায় ছিল, যার কারণে সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

পরে ভেড়ার মালিক মো. ফরিদ ঘটনাস্থলে এসে মৃত ভেড়াটিকে সরিয়ে নিলে বাকি ভেড়াগুলো ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। তিনি বলেন, ভেড়াগুলোর মধ্যে দলগত বন্ধন খুবই শক্তিশালী, তাই তারা সঙ্গীর মৃত্যু সহজে মেনে নিতে পারেনি।

ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক ডালিম কুমার রায় জানান, অনেক প্রাণীর মধ্যেই দলগত বন্ধন ও শোকের মতো আচরণ দেখা যায়। ভেড়ার ক্ষেত্রেও এমন শক্ত সামাজিক বন্ধন থাকে, যার কারণে তারা বিপদের সময় একে অপরকে ছেড়ে যায় না।

সংশ্লিষ্ট খবর

Back to top button