Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

বাংলাদেশে পুশ-ইন হওয়া পাঁচজনকে ফিরিয়ে নেবে ভারত, নাগরিকত্ব যাচাইয়ের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে পুশ-ইন করা পাঁচজন ব্যক্তিকে ফের ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব যাচাইসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে ভারতের সুপ্রিম কোর্টে জানিয়েছে সরকারপক্ষ।

শুক্রবার প্রধান বিচারপতি সুরিয়া কান্ত–এর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে এনে তাদের নাগরিকত্ব ও অন্যান্য বিষয় যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ১০ দিনের মধ্যেই তাদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট বাংলাদেশে পুশ-ইন হওয়া ছয়জনকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আপিল করে।

জানা গেছে, পুশ-ইনের শিকার ছয়জনের মধ্যে সোনালী খাতুন নামে এক নারীকে তার আট বছরের সন্তানসহ আগেই ভারতে ফিরিয়ে নেওয়া হয়। সে সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং পরে পশ্চিমবঙ্গের বীরভূমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

অন্য পাঁচজন দিল্লিতে বসবাস করতেন বলে দাবি করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে দেশে পাঠিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সদস্যরা পরে আদালতের শরণাপন্ন হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button