Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

নেইমারকে নিয়ে ফিফা, ‘কি রাগ করলা’

বাংলা টিভি ডেস্ক: রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? ফেসবুক থেকে টিকটক, ইউটিউব থেকে বাস্তবে এই ডায়ালগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া এই মুহূর্তে কঠিন। কারণ এই ডায়লগে মাঠ এখন রমরমা।

এবার এই ডায়লগ দেশের মধ্যে আলোচনা ছাপিয়ে স্থান পেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ফিফার অফিসিয়াল পোস্টে। সেটিও আবার নেইমারকে জড়িয়ে, যখন আলোচনার তুঙ্গে আছেন ব্রাজিলিয়ান এই তারকা।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় দেখা যায়, ফেসবুকে ফিফা বিশ্বকাপ পেজ থেকে নেইমারের উজ্জীবিত একটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তণ। তবে ক্যাপশনের ক্যারিশমা ডিঙিয়ে আলোচনায় এলো ছবির ভেতরে লেখা- কি প্রতিপক্ষ রাগ করলা!

আসলে, নেইমার এবারের ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবেন কিনা, এ নিয়ে ছিল ধোঁয়াশা। ব্রাজিলের বাংলাদেশি প্রতিপক্ষরাও এ নিয়ে সবর উপস্থিতির জানান দিচ্ছিল। তবে সব জল্পনাকল্পনা ছাপিয়ে নেইমার জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে।

সংশ্লিষ্ট খবর

Back to top button