Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা ভাইরাল সিদ্দিক

বাংলা টিভি ডেস্ক: ফেসবুকে আজ শুক্রবার দুপুরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দাবি করা হয়েছে, ভাইরাল সিদ্দিক মসজিদের দানবাক্স চুরির সময় ধরা পড়েছেন।

বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে ভাইরাল হন সিদ্দিক। একাধিকবার মারধরেরও শিকার হয়েছেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সিদ্দিককে কয়েকজন তল্লাশি চালাচ্ছে। এসময় তার মোটরসাইকেলে বাধা ব্যাগ থেকে একটি মসজিদের দানবাক্স উদ্ধার করা হয়। ওই বাক্সটির উপরে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’ লেখা ছিল।

এ সময় সিদ্দিককে ক্ষমা চাইতে এবং ভিডিও না করতে অনুরোধ করতে দেখা যায়। এরপরও ক্ষুব্ধ জনতা ভাইরাল সিদ্দিক কট বলে ব্যাগের ভেতর থেকে টাকা ভিডিওিতে দেখান তারা। ভিডিওর শেষের দিকে সিদ্দিকের উদ্দেশে উপস্থিত জনতাকে বলতে শোনা যায়, এ পর্যন্ত চারটা বিয়ে করেছে। মাসে লাখ লাখ টাকা আয় করে। কিন্তু আজ কট খেয়েছে। সূত্র: কালের কণ্ঠ।

সংশ্লিষ্ট খবর

Back to top button