Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

আমাকে কিল-ঘুসি মারা হয়, নিয়ে গেছে ফোন-মানিব্যাগ: পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে কিল-ঘুসি মারা হয় বলে ফেসবুক স্ট্যাটাসে পাটওয়ারী জানান।

স্থানীয়রা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে এ হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়।

পাটওয়ারী বলেন, তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুসি মারা হয়। এ সময় হামলাকারীরা আমার মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button