Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে অগ্রাধিকার দিয়েছেন Suvendu Adhikari (শুভেন্দু অধিকারী)। তিনি ৪৫ দিনের মধ্যে সীমান্তের বিভিন্ন অংশে বেড়া নির্মাণের কাজ এগিয়ে নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ) এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন।

বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার এলাকাজুড়ে জমি হস্তান্তর করে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সরকারি সূত্র অনুযায়ী, সীমান্তবর্তী ৯টি জেলায় ছড়িয়ে থাকা প্রায় ৩২ একর সরকারি খাস জমি এবং ব্যক্তিমালিকানাধীন কিছু জমি এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। পাশাপাশি আরও ৫টি জেলায় প্রায় ৪৩ একর ব্যক্তিগত জমি অধিগ্রহণ করা হয়েছে। এসব জমির আর্থিক ব্যয় বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যকার প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে ইতোমধ্যে ১ হাজার ৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। তবে পূর্ববর্তী সরকারের “ভোটব্যাংক রাজনীতির” কারণে বাকি প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় দীর্ঘদিন ধরে বেড়া নির্মাণ সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে দ্রুত বাকি অংশেও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button