Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

ভারতীয় চ্যানেলগুলোকে পারি দেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছে বাংলা টিভি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ‘বাংলা টিভি’ এক দশকে পর্দাপণ উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে জি বাংলা ও স্টার জলসাসহ ভারতীয় গণম্যধমের ব্যাপক সমালোচনা করে বাংলা টিভির ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা মন্তব্য করেন জি বাংলা ও ইস্টার জলসাকে পারি দেওয়ার ক্ষেত্রে বাংলা টিভি মুন্সিয়ানা দেখিয়েছে। পাশের দেশ ভারত তাদের নিউজ উপস্থাপন এত সুন্দর না। খবর যেন একটি বিনোদন, যা বাংলা টিভি করতে পেরেছে। রাংলা টিভি শুরু থেকে বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে কাজ করে আসছে।

মঙ্গলবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এ আয়োজন করেন নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।

আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে এবং রুপালী বাংলাদেশের প্রতিনিধি খোরশেদ আলম রাজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান ও কথা সাহিত্যিক রবিউল করিম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মাসুদ হাসান তুহিন, চ্যানেল আইয়ের প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক কায়েস উদ্দীন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা বনবিট কর্মকর্তা শহিদুল ইসলাম রাঙ্গা, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, চ্যানেল টুয়েন্টি ফোর নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ চৌধুরী, এখন টিভির প্রতিনিধি আব্বাস আলী প্রমুখ।

এসময় অতিথিরা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি প্রবাসীদের দিয়ে কাজ করার বাংলা টিভির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মতো বিকল্প চ্যানেল হিসেবে বাংলা টিভিকে যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করেন তারা। পাশাপাশি বাংলা টিভির সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button