Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

ওমানে মারা যাওয়া ৪ ভাইয়ের মরদেহ পৌঁছেছে চট্টগ্রামে

বাংলা টিভি ডেস্ক: ওমানে রহস্যজনকভাবে মারা যাওয়া চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে ওই চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় শোক প্রকাশসহ দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক পরিবারের হাতে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) সকালে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে ।

সংশ্লিষ্ট খবর

Back to top button