Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

রাস্তা ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্ট জননিরাপত্তার স্বার্থে রাস্তা ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ বহাল রেখেছে। ২০২৫ সালের নভেম্বরে দেওয়া ওই নির্দেশ সংশোধনের জন্য করা একটি আবেদন মঙ্গলবার (১৯ মে) খারিজ করে দেয় দেশটির শীর্ষ আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আদালতের আগের নির্দেশ অনুযায়ী হাসপাতাল, স্কুল-কলেজ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থান থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল।

সাম্প্রতিক শুনানিতে সেই নির্দেশনা পরিবর্তনের আবেদন খারিজ করে আদালত জানায়, ভবঘুরে কুকুরের আক্রমণ এখন জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে।

আদালত পর্যবেক্ষণে আরও উল্লেখ করে, বিভিন্ন ঘটনায় শিশু, বৃদ্ধ এমনকি বিদেশি পর্যটকদের ওপর কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে, যা জননিরাপত্তার ঝুঁকি বাড়িয়েছে।

রায়ে বলা হয়, কুকুরগুলোকে শুধু টিকা ও বন্ধ্যাকরণ করে আগের জায়গায় ছেড়ে দেওয়া যাবে না। বরং সেগুলোকে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button