Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়ধর্ম

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পাওয়ায় ১৯ মে থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাসের গণনা। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

এর আগে রোববার (১৭ মে) পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এক বিবৃতিতে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানায়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।

সংশ্লিষ্ট খবর

Back to top button