Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

বাংলা টিভি ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) পুঁজিবাজারে প্রায় আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেছে। তদন্তের আওতায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ মোট ১৫ জন আসামির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।

দুদকের তদন্ত সূত্রে জানা যায়, আলোচিত মামলায় সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে মোট প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে সরাসরি প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আবুল খায়ের হিরু নামের একজন কারসাজিকারীর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল অভিযুক্তদের। পরে শেয়ারবাজারে কারসাজি ও মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলার অভিযোগও আনা হয়েছে।

এছাড়া তদন্তে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও তথ্য সংগ্রহ করছে দুদক। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া এসব অভিযোগ এখনো তদন্তাধীন পর্যায়ে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button