Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির রাজা পরিষদ।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম অ্যাস্ট্রো আওয়ানি জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)। সেই হিসেবে ১০ জিলহজ, অর্থাৎ ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

দেশটির রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ ঘোষণা দেন।

ঘোষণার পর থেকেই দেশজুড়ে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলমানরাও কোরবানি ও ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে ঈদ উদযাপনের নানা আয়োজন নিয়ে কাজ শুরু করেছে।

রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহরসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উপলক্ষে প্রস্তুতি নিচ্ছেন। পরিবার থেকে দূরে থাকলেও তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button