Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যঅন্যান্যবাংলাদেশ

মবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না: নাহিদ ইসলাম

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মিরপুরের মাজারসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই অভিযোগ করে সরকারের যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরে দাঁড়ানোর আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূতির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাজারসহ দেশের বিভিন্ন স্থানে মব হামলা প্রসঙ্গে সরকারকে উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন। আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে…তাহলে আপনার সরকারের সময়ে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, পুলিশ কী করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরণের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না।’

নাহিদ আরও বলেন, সংকট হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবেনা। পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা করছে সরকার, ফলে জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থানসহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণেও ব্যর্থ হয়েছে সরকার। বাংলাদেশের নদীতে ভারত বাধ বসিয়ে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এসময় সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে লংমার্চ করার হুঁশিয়ারি দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button