Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

রক্তমাখা চিরকুটে ‘রঘু ডাকাতের’ হুমকি, আতঙ্কে গরুর খামারিরা

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক গ্রামে ডাকাতির ভয় দেখিয়ে রক্তমাখা চিরকুট পাঠানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে গত কয়েক দিনে অন্তত ১৫টি বাড়িতে এমন চিরকুট পাওয়া গেছে। এসব চিরকুটে নিজেকে ‘রঘু ডাকাত’ পরিচয় দিয়ে রাতে ঘরের দরজা খোলা রাখতে বলা হয়েছে, না হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

গ্রামবাসীর মধ্যে ঈমান আলী, বাবর আলী মেম্বার, আব্দুল হামিদসহ অনেকেই এ ধরনের চিরকুট পেয়েছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, আতঙ্কের কারণে অনেক পরিবার রাত জেগে পাহারা দিচ্ছে। কেউ কেউ নিরাপত্তাহীনতায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।

এক ঘটনায় আমজাদ হোসেন অভিযোগ করেন, তার বাড়িতে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি ঘটনায় গরু চুরির চেষ্টা এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সংগঠন টেকুয়াপাড়া মিলন সংঘ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামবাসীরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং একটি দল গ্রামে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button