
চলতি সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এ ছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রত্যেক হলে দুইজন করে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক মুহাম্মদ সামাদ। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সব হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। সভায় ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চাওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, সভাটি ছিলো প্রস্তুতিমূলক। ডাকসু নির্বাচনে কার দায়িত্ব কিরূপ হবে তা আলোচনা করতেই এই সভাটি ডাকা হয়েছিল। চলতি সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বাংলাটিভি/প্রিন্স



