Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী। তবে নিহত দুই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিকভাবে নির্মিত হওয়ায় সেখানে প্রায়ই তরুণরা ভিডিও ও টিকটক করতে যান। রাতেও স্টেশনে পর্যাপ্ত আলো থাকায় অনেকেই সেখানে সময় কাটান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে দুই যুবক রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়রা রেললাইনে ভিডিও বা ছবি তোলার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button