Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যজামায়াতশিক্ষা

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বাংলা টিভি ডেস্ক: বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

বুধবার (১৩ মে) ঘরোয়া পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ সম্পন্ন হয়।

সাদিক কায়েমের স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। পেশায় এমবিবিএস চিকিৎসক আনিকা ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

সাদিক কায়েম ও আনিকা ফরায়েজির আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিয়ের আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ডাকসুর প্রতিনিধিরা আকদ অনুষ্ঠানে অংশ নেন।

এদিন আকদের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পর রাজধানীর শাহবাগের শহিদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের আসার কথা রয়েছে।

এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ডাকসু ভিপি সাদিক কায়েমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই নবদম্পতির সুন্দর ও সুখী দাম্পত্য জীবন কামনা করে তাদের শুভ কামনা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button