Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে

বাংলা টিভি ডেস্ক: ঢাকার বাজারে বিক্রি হওয়া কিছু পাউরুটি, ঘি ও বোরহানির নমুনা পরীক্ষায় ভয়াবহ অনিয়মের তথ্য উঠে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরীক্ষাগারের প্রতিবেদনে দেখা গেছে, কিছু পাউরুটিতে ক্যানসারের ঝুঁকিপূর্ণ উপাদান পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়েছে এবং এক প্রতিষ্ঠানের ঘিতে দুগ্ধজাত চর্বির পরিবর্তে পামওয়েল ও সুগন্ধি মিশিয়ে পণ্য তৈরি করা হয়েছে।

ল্যাব পরীক্ষায় নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেইড ফুড প্রোডাক্টসের পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, এই রাসায়নিক দীর্ঘমেয়াদে ক্যানসার, লিভার ও কিডনি জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। সাধারণত পাউরুটি নরম রাখতে এটি ব্যবহার করা হয়।

অন্যদিকে, সিরাজ চুইগোস্ত নামের প্রতিষ্ঠানের ঘিতে প্রত্যাশিত দুগ্ধজাত চর্বির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পরীক্ষায় জানা গেছে, ঘির পরিবর্তে সেখানে পামওয়েল ও কৃত্রিম সুগন্ধি ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে বোরহানির মানও নিম্নমানের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আদালত ‘সিরাজ চুইগোস্ত’ ও ‘নিউ আমাদের বাজার’-এর মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ভেজাল খাদ্য দীর্ঘমেয়াদে মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সিটি করপোরেশন জানিয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button