Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় ডাকাত দলের হামলায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মালেক, রাশেদ ও কাজল। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনা এবং ‘ডাকাত শফিক বাহিনী’ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার শিকার হন।

তিনি আরও জানান, হামলায় একজন সদস্যের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং তাকে সেলাই দিতে হয়েছে। ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button