আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
লেবাননের নাবাতিয়েহে ই/সরাইলি হা/মলায় আবারও দুই বাংলাদেশি নি/হত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাভাতিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশের দুই নাগরিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার এমডি নাহিদুল ইসলাম নাহিদ ও সফিকুল ইসলাম।
সোমবার (১১ মে) বিকেল ৪টার দিকে নাভাতিয়ের জেবদিন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, হামলার সময় তারা একটি ভবনের ভেতরে অবস্থান করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত দুজনই জীবিকার তাগিদে লেবাননে কর্মরত ছিলেন। ঘটনার পর বৈরুতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।



