Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ছয়টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন- আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদির পেশায় হালিম বিক্রেতা। স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় শওকত আলী গাজীর মালিকানাধীন টিনশেড বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘরের দরজা জানালা ভেঙ্গে গেছে। এতে দগ্ধ হয় গৃহকর্তা আবদুল কাদিরসহ ৪ জন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে চেম্বার হয়েছিল। যে কোনো উপায়ে আগুনের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে এবং চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিষয়টি বিশেষজ্ঞ যারা আছেন তারা তদন্ত করে দেখবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button