Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

শরিয়াহ আইন বাস্তবায়নে দ্বৈত অবস্থানের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভিন্নমতই গণতন্ত্রের সৌন্দর্য। তবে দ্বৈত অবস্থান নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে সরকার নয়।

রোববার (১০ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘ভিন্ন মতটাকেই গণতন্ত্র বলা হয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী; কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছেন, সেটি যথাযথভাবে পালন করতে চাই।’

তিনি বলেন, তিস্তা নদীর কারণে রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কথা থাকলেও বাস্তবে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে।

কুড়িগ্রামকে উন্নত জেলার কাতারে নিতে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি জানান, সাংবাদিকেরা সঠিকভাবে সমালোচনা করলে জনপ্রতিনিধিরা সঠিক পথে থাকেন। এতে দেশ ও জনপদের উন্নয়ন হয়। তিনি বলেন, সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে সাংবাদিকতার মান যেমন বাড়ে, তেমনি এলাকার উন্নয়নও ত্বরান্বিত হয়।

এর আগে সকালে কুড়িগ্রামে পৌঁছে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ত্রাণমন্ত্রী। পরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন এবং খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button