Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বিসিএস ক্যাডার পাত্রের জন্য চলছে মাইকিং

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরে অটোরিকশায় রঙিন পোস্টার লাগিয়ে মাইকে ঘোষণা করা হচ্ছে পাত্র-পাত্রীর খোঁজ। শনিবার (৯ মে) রায়পুর পৌর শহর ও আশপাশের এলাকায় এমন প্রচারণা চালাতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মাইকে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, প্রবাসী ও ডিভোর্সি পাত্র-পাত্রীর জন্যও জীবনসঙ্গী খোঁজার তথ্য প্রচার করা হয়। সেই তালিকায় রয়েছে বিসিএস ক্যাডারও।

স্থানীয়রা জানান, বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যম বা অ্যাপ ব্যবহারের বিষয়টি এখন সাধারণ হয়ে উঠেছে। তবে রাস্তায় মাইকিং করে এমন প্রচারণা এই এলাকায় আগে দেখা যায়নি। বিশেষ করে বিসিএস ক্যাডার পাত্রকে আলাদা গুরুত্ব দিয়ে উপস্থাপন করায় বিষয়টি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রচার চালানো প্রতিষ্ঠানের লক্ষ্মীপুর জেলা পরিচালক মো. শরিফ হোসেন জানান, মূলত পাত্র-পাত্রীর সন্ধানেই তারা এই ভিন্নধর্মী প্রচারণার পথ বেছে নিয়েছেন। তাদের দাবি, এটি মানুষের কাছে পৌঁছানোর একটি সহজ উপায়। প্রচারণার উদ্দেশ্য সফল হোক বা না হোক, এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের বিয়ের বাজারে পেশাদারিত্বের মোড়কে এখন এক নতুন ধরনের প্রতিযোগিতার লড়াই চলছে। এখন দেখার বিষয়, এই ‘মাইকিং’ শেষ পর্যন্ত কতজন বিসিএস ক্যাডারকে বিয়ের পিঁড়িতে বসাতে সাহায্য করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button