Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

দেশে ফিরেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

নিয়মিত মেডিকেল চেকআপ ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  গত ২০ জানুয়ারি চিকিৎসার জন্য দেশটিতে যান এরশাদ। ১৫ দিন পর গত রাত ( সোমবার) সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ফিরেছেন ছোট ভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার। রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনের আগেও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন এরশাদ। তবে নির্বাচনের আগে দেশে ফিরলেও অসুস্থতার কারণে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি তিনি। পরে গত ৬ জানুয়ারি শপথ নেন এরশাদ।  এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, হুসেইন মুহম্মদ এরশাদের দুই পুত্র শাদ এরশাদ ও এরিখ এরশাদ।

এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু এমপি, গোলাম কিবরিয়া টিপু, সুনীল শুভরায়, এসএম ফয়সাল চিশতী, আজম খান, অধ্যাপিকা মাসুদা এম রশিদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার দিলারা খন্দকার, রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীরসহ পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/কায়েস

সংশ্লিষ্ট খবর

Back to top button