Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতে নতুন সেনাপ্রধান কে এই রাজা সুব্রামানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে।

৪১ বছরেরও বেশি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সেনাবাহিনীর উপ-সেনাপ্রধান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড পদে কাজ করেছেন।

১৯৮৫ সালে গারওয়াল রাইফেলস রেজিমেন্টে অফিসার হিসেবে তার সামরিক জীবন শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনসহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল ও প্রশাসনিক পদে ছিলেন।

শিক্ষাগতভাবে তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সামরিক জীবনে অসামান্য অবদানের জন্য তিনি একাধিক সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রয়েছে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button