Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

 বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যাসন্তান এবং শ্যালক। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের হত্যা করে পালিয়ে যায়।

শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লাশগুলো পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button