Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

ফেসবুকে ‘উড়াল দেবো আকাশে’ লিখে নিখোঁজ মেম্বার

বাংলা টিভি ডেস্ক: ‘উড়াল দেবো আকাশে’ ফেসবুকে পোস্ট করে পটুয়াখালী থেকে নিখোঁজ হয়েছেন মো. শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৮) নামের এক ইউপি সদস্য মেম্বার। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) রাতে তার মামা মো. সোহরাব হোসেন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ওই দিন রাত সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-লোহালিয়া সেতুর ঢাল এলাকার বাড়ি থেকে নিখোঁজের ঘটনা ঘটে। শহিদুল পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মৃত রোশন আলী জোমাদ্দারের ছেলে।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শহ‌রের সবুজবা‌গ এলাকায় স্ত্রী, শ্বশুর-শাশু‌ড়ি‌দের সঙ্গে দেখা ক‌রে লোহা‌লিয়া এলাকার বাড়িতে পৌঁছান শ‌হিদুল। এরপর ফেসবু‌কে ওই লেখা পোস্ট ক‌রে মোবাইল ফোন চা‌র্জে দি‌য়ে ঘর থে‌কে বে‌ড়ি‌য়ে যান। প‌রে অ‌নেক খোঁজাখঁজি ক‌রে তার কোনও সন্ধান পাওয়া যায়‌নি। এ ঘটনায় রা‌তেই সদর থানায় এক‌টি জি‌ডি ক‌রেন তার মামা সোহরাব হো‌সেন।

প্রতিবেশীরা জানান, সন্ধ্যায় বাসায় এসে পরিচিত মোটরসাইকেল চালক বাবুকে ফোন করে ডেকে আনেন শ‌হিদুল। এরপর নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখেন। তাদের ধারণা, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই ফোনগুলো চার্জে রেখে বের হন।

মোটরসাইকেলচালক বাবুর সঙ্গে কথা বলে পরিবার নিশ্চিত হয়, শহিদুল রাত সাড়ে ৭টার দিকে লোহালিয়া সেতুর ঢালে নেমে তাকে ১০০ টাকা ভাড়া দিয়ে বিদায় দেন। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না।

তার মামা সোহরাব হোসেন জানান, বাসায় এসে পরিচিত মোটরসাইকেলচালক বাবুকে ফোন করে ডেকে আনে শ‌হিদুল। এরপর নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখে। এরপর নিখোঁজ হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ম‌নিরুজ্জামান বলেন, ‘তিনি নিজ থেকে পালিয়েছেন এবং নারীঘটিত কোনও ঘটনা থাকতে পারে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান জানার চেষ্টা করছি আমরা।’

সংশ্লিষ্ট খবর

Back to top button