Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

তালাক দেওয়া স্ত্রীকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: বগুড়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা নূর মোহাম্মদ নিহারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে মঙ্গলবার (৫ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অভিযোগ অনুযায়ী, নূর মোহাম্মদ নিহার বগুড়া শহর যুবদলের ২০ নম্বর ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাবেক স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে উল্লেখ করা হয়। এ কারণেই তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

অভিযুক্তের প্রথম স্ত্রী নূরী আক্তার জানান, তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক একাধিকবার বিচ্ছেদের মধ্য দিয়ে গেছে এবং পরবর্তীতে আবারও বিরোধ দেখা দেয়। সর্বশেষ ঘটনার সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে নূর মোহাম্মদ নিহার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় আলোচনা ও বিতর্ক চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button