Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, স্বামীর আত্মহত্যা

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতিতে সংসার করতে স্ত্রীর দেওয়া ৯টি শর্ত না সহ্য করতে না পেরে স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যা করেছেন।

বুধবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারকে বিবাহ করেন আনোয়ার। বিবাহের পর থেকে তাদের সংসারে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। এরমধ্যে স্ত্রী ইয়াসমিন আনোয়ারের সংসার করতে ৯টি লিখিত শর্ত দেন।

শর্তগুলো হলো, আমাদের স্বামী-স্ত্রীর সংসারে আনোয়ারের মা-বোনের কোনো কথা শোনা ও বলা যাবে না। আমি যতই আপরাধ করি, আমার গায়ে আঘাত করা যাবে না। আমার স্বর্ণালংকার আমাকে বুঝিয়ে দিতে হবে। দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি আমার নামে লিখে দিতে হবে। আমার সাংসারিক বিষয় নিয়ে কোনো দোষ খুঁজতে পারবে না, বিনা কারণে ঝগড়া করতে পারবে না। বাবার বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার জন্য জোর করা যাবে না। ননদ ও তার স্বামীরা আমার সংসারের বিষয়ে কোনো কথা বলতে পারবে না। আমার বাবার বাড়িতে আসা-যাওয়ার জন্য কোনো প্রকার নিষেধ করা যাবে না। সব রকম স্বাধীনতা আমাকে দেওয়া লাগবে মর্মে এ ৯টি শর্ত লিখিতভাবে স্বামী আনোয়ারকে দেন স্ত্রী ইয়াসমিন।

স্ত্রী ইয়াসমিনের এ ৯টি শর্ত মানতে না পেরে গত সোমবার (৪ মে) আনোয়ার শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিচার দিতে শশুর বাড়িতে গেলে শ্বশুর-শাশুড়ি তাকে উল্টো অপমান করেন। তাদের সবার অপমান সহ্য করতে না পেরে তিনি বাড়িতে এসে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে স্ত্রী ইয়াসমিনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button